‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমায় দ্বৈত ভূমিকায় এ আর রহমান

প্রকাশিত: 2:16 PM , June 11, 2020

অস্কার জয়ী সঙ্গীতের কিংবদন্তি এ আর রহমান ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমার সঙ্গীত পরিচালনার পাশাপাশি সহ-প্রযোজক হিসেবেও থাকছেন।

বাংলাদেশ, ভারত ও আমেরিকার যৌথভাবে প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে। পরিচালনা করছেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

‘সময় সব সময় নতুন জগত এবং নতুন আদর্শের জন্ম দেয়। নবজাতকের কাছে বলার মতো নতুন চ্যালেঞ্জ এবং নতুন গল্প রয়েছে। এটি এমনই একটি গল্প।‘ পশ্চিমা গণমাধ্যম ভ্যারাইটিকে এমনটাই বলেছেন এ আর রহমান।

এ সিনেমায় ভারতের নওয়াজউদ্দিন সিদ্দিকী আর অস্ট্রেলিয়ার মিশেল মেগানের সঙ্গে পর্দা ভাগাভাগি  করবেন গায়ক ও অভিনেতা তাহসান।  আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’ নির্মিত হয়েছে ইংরেজি ভাষায়। শুটিং শেষ বাকি কাজ চলছে।

‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমার চিত্রনাট্য ২০১৪ সালে বুসান চলচ্চিত্র উৎসবে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়।

Loading