গ্রেফতার ২০

চট্টগ্রামে বিএনপির হামলায় নারী পুলিশ সদস্য আহত

প্রকাশিত: 5:09 PM , March 29, 2021

চট্টগ্রামে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীদের হামলায় এক নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে সমাবেশকে ঘিরে বিক্ষোভ মিছিল শুরু করলে এ ঘটনার সূত্রপাত হয়।

জানা গেছে, দলটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা এসময় ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। আগুন দেয় ২টি মোটরসাইকেলে। এছাড়া ১০টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। আগুন দেয়া হয়েছে নগরীর বেশকিছু এলাকায়।

এসময় ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটর্নায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। সময় সংবাদ

Loading