স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:40 PM , March 26, 2021 প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৫১তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট এবং উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন।আজ শুক্রবার সকালে তিনি তাঁর সরকারী বাসভবন গণভবনে ১০ টাকার স্মারক ডাক টিকিটি এবং উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মো: আশরাফ সিদ্দিকী বিটু এ কথা নিশ্চিত করেন।ডাক ও টেলিযোগাযোগ সচিব মো: আফজাল হোসেন ও বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দীন এ সময় উপস্থিত ছিলেন।ডাক টিকিট ও উদ্বোধনী খাম আজ থেকে ঢাকা জিপিও ডাক টিকিট সংগ্রহশালা থেকে এবং পরে দেশের অন্যান্য জিপিওতে পাওয়া যাবে। সূত্র : বাসস শেয়ার জাতীয়বিষয়: