গাজীপুরে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:47 PM , March 25, 2021 গাজীপুরের শ্রীপুরে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া তিনবছর বয়সের অপর শিশুকে ধর্ষণের চেষ্টা হয়েছে। এ বিষয়ে থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।জানা গেছে, শ্রীপুর উপজেলার শহরে গত ১২ মার্চ ৬ বছর বয়সী এক শিশু রাতে তাদের বাসা থেকে বের হয়ে পাশে খালার বাসায় যাওয়ার সময় রমজান নামে এক দোকানদার তার মুখ চেপে ধরে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে নিয়ে ধর্ষণ করে।অপরদিকে, গতকাল ভাংনাহাটিতে তিনবছর বয়সী এক শিশুকে বাড়ির পাশে স্থানীয় বখাটে কাউসার ধর্ষণের চেষ্টা করে। পরে কাউসারকে হাতেনাতে আটক করে পুলিশে দেওয়া হয়।শ্রীপুর থানার ওসি মোহাম্মদ ইমাম হোসেন বলেন, দুটি ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সঙ্গে সঙ্গেই একজনকে গ্রেপ্তার হয়েছে। অপর মামলার আসামিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। শেয়ার সারা দেশবিষয়: