নেত্রকোণায় বিজিবি’র অভিযানে ২,১৬,০০০/- টাকা মূল্যের টাকা মূল্যের ভারতীয় মদ আটক

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: 2:36 PM , March 25, 2021

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অভিযানে ২,১৬,০০০/- টাকা মূল্যের ১৪৪ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে।

অতিরিক্ত অধিনায়ক নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) নূরুদ্দীন মাকসুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবরা (২৪ মাচর্) রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ নেত্রকোণা জেলার দূর্গাপুর থানার ১ নং কুল্লাগড়া ইউনিয়নে অবস্থিত বিজয়পুর বিওপিতে কর্মরত সুবেদার মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১১৪৮/২-এস হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া নামক স্থান হতে ১৪৪ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

আটককৃত মাদকদ্রব্যের বিষয়ে নেত্রকোণা জেলার দূর্গাপুর থানায় জিডি করা হয়েছে। জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Loading