হজে যেতে হলে টিকা নিতে হবে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 8:27 PM , March 16, 2021 আসন্ন হজে যেতে অবশ্যই করোনার টিকা গ্রহণ করতে হবে। মঙ্গলবার (১৬ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র হজে যাওয়ার আগাম প্রস্তুতি হিসেবে সরকারি ও বেসরকারি পর্যায়ে নিবন্ধিত ১৮ বছর থেকে ৪০ বছরের কম বয়সী চার হাজার ৮৩৩ জন এবং ৪০ বছরের বেশি বয়স্ক ৫৫ হাজার ৮৭৩ জনসহ ৬০ হাজার ৭০৬ জনকে করোনার টিকা গ্রহণ করতে হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের টিকা কার্ডে ট্র্যাকিং নাম্বার, নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, এজেন্সির নাম ইত্যাদি উল্লেখ থাকবে। স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে চলতি মার্চের মধ্যে টিকার প্রথম ডোজ এবং মে মাসের মধ্যে দ্বিতীয় ডোজ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে অনুরোধ জানানো হয়েছে ধর্ম মন্ত্রণালয় থেকে। শেয়ার জাতীয়বিষয়: