পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 10:20 PM , March 15, 2021

 

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে “কংস” নামে একটি স্মরণিকার তৃতীয় প্রকাশের লক্ষে উপজেলার সক্রিয় সাংবাদিকদের সংগঠন পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মার্চ) রিপোর্টার্স ক্লাবের স্টেশন রোডস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ক্লাবের সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, কার্যকরী সদস্য মোঃ ছাইদুল ইসলাম ও মুহা. জহিরুল ইসলাম অসীম প্রমূখ।

Loading