মেয়ে তুমি আকাশ দেখ – অনিন্দ্য টিটো নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ , মার্চ ১৫, ২০২১ ভালবাসলেই যায় না ছোঁয়াওই দুটি হাত;আঁধার শেষে রৌদ্র প্রেমেফোটা প্রভাত!বললে সেইদিন মেয়ে তুমি-শুনছিলাম সব মৌন আমি!হয় যদি হয় প্রেমের কারণতবুও কি গো দেখতে বারণ?ডাগর ডাগর ওই দুটি চোখছড়িয়ে থাকা এলোচুলে আপেল ফলের চকচকে গালকুঁড়ির মত ফুটে থাকা গোলাপী ঠোঁটদেহ ভাঁজের কলকব্জা কিংবা নথের মায়ার জাল।দেখতে বারণ?মুক্তা ঝরা উছলে পরা প্রাণের হাসিভরাট বুকে উতরে ওঠা ঢেউ’র রাশি!কী ক্ষতি হয় দেহ প্রেমেনেশার আগুন যদি ছোটে;ভালবাসার জোছনা রাতেমনোরঞ্জনের চাঁদটি ওঠে!কী ক্ষতি হয়বল মেয়ে, বল তুমিআলিঙনে যদি, বৃক্ষ-ফুলে উঠে ভরেতোমার ঊষর ভূমি!বলছি আমিশুনছ তুমি?তোমার কাছে ভালবাসাফুলদানিতে সাজিয়ে রাখাগন্ধ ছাড়া ভ্রমরবিহীনকিছু কাগজ ফুল?মেয়ে তুমি আকাশ দেখমেঘের পরে বৃষ্টি ঝরেভাঙ ভাঙ ভাঙ তোমারমনের করুণ ভুল! মার্চ ১৪,২০২১।ছবিঋণ- শ্যামল নন্দী, আলোকচিত্রী শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: