সিলেট-৩ আসনের এমপির মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:55 PM , March 11, 2021 করোনায় আক্রান্ত হয়ে সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে গত ১০ ফেব্রুয়ারি তিনি সংসদ ভবনে করোনার টিকা নিয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।জানা গেছে, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। গত রোববার (০৭ মার্চ) তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়ে বিমানে ওঠার সময় হাঁপিয়ে পড়েন এবং বিমানের মধ্যেই অসুস্থ অনুভব করায় সেখান থেকে সরাসরি তাকে হাসপাতালে ভর্তি হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।তার পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এই সংসদ সদস্য করোনার টিকা নিয়েছিলেন। তারপর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। কয়েক দিন আগে সিলেটের ফেঞ্চুগঞ্জে গিয়েছিলেন ওই সংসদ সদস্য। শেয়ার জাতীয়বিষয়: