টিকা নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

প্রকাশিত: 9:26 AM , March 10, 2021

চলমান মহামারি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১০ মার্চ) তিনি টিকা নেবেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন।

গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, বুধবার বিকেল ৫টায় রাষ্ট্রপতি সরকারি বাসভবন বঙ্গভবনে টিকা গ্রহণ করবেন।

এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা করোনাভাইরাসের টিকা নেন।

গত ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচটি হাসপাতালে প্রথমবারের মতো করোনার টিকা দেওয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়।

ইতোমধ্যেই অনেক বিশেষ ব্যক্তি ও মন্ত্রীরাও কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

দেশব্যাপী এক হাজার পাঁচটি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে।

Loading