আশুলিয়ায় মাদ্রাসাছাত্রী অপরণের অভিযোগে আটক এক নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 3:11 PM , March 8, 2021 আশুলিয়ায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণের দায়ে সনি সরকার নামে একজনকে আটক করেছে পুলিশ।সোমবার (৮ই মার্চ) রাতে আশুলিয়ার গৌরিপুর থেকে তাকে আটক করা হয়।আটক সনি সরকার আশুলিয়ার গৌরিপুর গ্রামের মজিদ সরকারের ছেলে।অপহরণ মাদ্রাসা ছাত্রীর বড় ভাই বাবুল মৃধা জানান, গত ২৮ ই ফেব্রুয়ারি পারিবারিক মনোমালিন্যে রাগ করে আমার বোন বাসা থেকে বের হয়।এরপর কৌশলে সাজ্জাদ তাকে বিমানবন্দরে নিয়ে যায়। সেখান থেকে কক্সবাজারের উদ্দেশ্য তাকে পাঠিয়ে দেওয়া হয়। পরে সনি সরকার নামের আরেক ব্যক্তি সেখান থেকে তাকে অপহরণ করে।এদিকে দুশ্চিন্তায় ভেঙ্গে পড়েছে ওই নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর পরিবার।এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক কাজী নাসিরের কাছে জানাতে চাইলে তিনি বলেন, ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। এঘটনায় জরিত থাকার অভিযোগে সনি সরকার নামে এক যুবককে আটক করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। শেয়ার ঢাকাবিষয়:আশুলিয়ায় মাদ্রাসাছাত্রী অপরণের অভিযোগে আটক এক