আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় পুলিশের এসআই নিহত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 2:04 PM , March 7, 2021 টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় অজ্ঞাত পরিবহনের চাপায় মো. মোনায়েম নামে শিল্প পুলিশের এক উপ-পরিদর্শকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার ভোরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।নিহত মো. মোনায়েম আশুলিয়া শিল্প পুলিশ-১ এ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল আলম বলেন, মোনায়েম নরসিংহপুর এলাকায় বান্দু গার্মেন্টসের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। ভোরে হয়ত নামাজ শেষে ক্যাম্পে ফিরতে সড়ক পারাপারের চেষ্টা করছিলেন তিনি। এসময় বেপরোয়া গতির একটি অজ্ঞাত পরিবহনের তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়।তিনি আরও বলেন, আমি ঘটনাস্থলে আছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। একই সাথে ঘাতক পরিবহনটিও সনাক্ত করে তা আটকের চেষ্টা চলছে। শেয়ার ঢাকাবিষয়:আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় পুলিশের এসআই নিহত