মাতৃভাষা দিবস উপলক্ষে গৌরীপুর লেখক সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: 6:28 PM , February 25, 2021

গতকাল ২৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকেল ৩টায় গৌরীপুর লেখক সংঘের উদ্যোগে গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ মিলনায়তনে অনুষ্ঠিত হলো অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মারক অনুষ্ঠান।
গৌরীপুর লেখক সংঘের সভাপতি কবি লুতফর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন।আলোচনায় অংশ নেন গৌরীপুর লেখক সংঘের সহ সভাপতি মজিবুর রহমান ফকির, সংগঠনটির কার্যকর কমিটির সম্মানিত সদস্য মো,রইসউদ্দিন, দপ্তর সম্পাদক আ,সালাম, প্রিমিয়ার আইডিয়াল স্কুলের পরিচালক মো,মুকলেসুর রহমান, ছাত্র ইউনিয়ন গৌরীপুর উপজেলা কমিটির সভাপতি আলী আশরাফ আবির এবং আওয়ামী লীগ গৌরীপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল মন্নাফ।
স্বরচিত কবিতা পাঠ করেন কবি মো,নুরুল আবেদীন, কবি, ছড়াকার আজম জহিরুল ইসলাম, এবং কবি মো,মোখলেসুর রহমান।
ভাষা আন্দোলনের গান পরিবেশনায় ছিলেন– সংগঠনের সম্মানিত সদস্য আমিরুল মোমিনিন, অনামিকা সরকার, গোপা দাস, রাজিব,ও রবি।
সঞ্চালক ছিলেন গৌরীপুর লেখক সংঘের সাধারণ সম্পাদক ডা.মোহাম্মদ শহীদুল্লাহ

Loading