আশুলিয়ায় ৫৯০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 5:06 PM , February 19, 2021 আশুলিয়ার বাইপাইলে ৫৯০ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক কারবারি গ্রেফতার করেছে র্যাব ৪।শুক্রবার ( ১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ৫৯০ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব ৪ ।গ্রেফতারকৃত আসামীরা হল, চাঁপাইনবাবগঞ্জের মোঃ দুলাল মিয়া (২৮) ও মোঃ আশরাফুল ইসলাম (৩৯)।র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানান সিনিয়র এএসপি মোঃ সাজেদুল ইসলাম। তিনি আরো বলেন, চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উত্তরা এলাকায় বড়ই এর আড়ালে ফেন্সিডিলের চালান নিয়ে যাচ্ছিলেন তারা।আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকার আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রেতাদের নিকট খুচরা ও পাইকারী বিক্রয় করে আসছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে এ তথ্য জানায় তারা।এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র্যাব। শেয়ার ঢাকাবিষয়:আশুলিয়ায় ৫৯০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার