আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের পাশে দাঁড়ালেন রাজু আহমেদ

প্রকাশিত: 1:45 AM , February 15, 2021
Exif_JPEG_420

আশুলিয়া প্রতিনিধি:

আশুলিয়ার কাঠগড়া এলাকায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারে নগদ অর্থ, বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজু গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি মোঃ রাজু আহমেদ ।

ভিডিও

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা রাতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের হাতে এই মানবিক সাহায্য তুলে দেয়া হয় ।

সময়ের জনপ্রিয় সমাজ সেবক, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজু গ্রুপের চেয়ারম্যান মোঃ রাজু আহমেদ এই মানবিক কার্যক্রমের প্রশংসা করেছেন এলাকাবাসী । কৃতজ্ঞতা ও সন্তুষ্ট প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা ।

এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী সরকার, হাজী মেহের আলী, ঢাকা জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শ্রমিক নেতা আল কামরান, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য শাহাদাৎ হোসেন স্বপন, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

Loading