গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আতহার আলী নামে এক বৃদ্ধ নিহত শেখ আব্দুল কাদির শেখ আব্দুল কাদির স্টাফ রিপোর্টার প্রকাশিত: 11:35 PM , February 15, 2021 গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আতহার আলী(৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।গোলাপগঞ্জ টু ঢাকাদক্ষিন রোডের রনকেলী ফাহিম কমিউনিটি সেন্টারের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আতহার আলী রনকেলী নুরুপাড়া গ্রামের মৃত লখই আলীর ছেলে। জানা যায়,আতহার আলী বাজার থেকে বাড়ি ফেরার পথে ফাহিম কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা দক্ষিন গামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে,তিনি ছিটকে পড়েন। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) আবুল কাশেম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শেয়ার অন্যান্যবিষয়: