বেড়েছে শনাক্ত

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু

প্রকাশিত: 4:49 PM , February 14, 2021

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৭৪ জনে। এছাড়া এই সময়ের মধ্যে আরও নতুন করে শনাক্ত হয়েছেন ৩২৬ জন। যা গতকাল ছিল ২৯১ জন। আর মোট পরীক্ষা করা হয়েছে ১২৯০০টি।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে দেশে গতকাল করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল আরও ২৯১ জনের শরীরে।

Loading