আসছে আরফিন জুনায়েদের নতুন মিউজিক ভিডিও এমডি শিপন মিয়াা এমডি শিপন মিয়াা বিশেষ প্রতিনিধি প্রকাশিত: 9:50 PM , February 12, 2021 ভালোবাসা দিবসে মডেল-অভিনেতা আরফিন জুনায়েদের একাধিক মিউজিক ভিডিও আসছে অরেঞ্জ শেল এর ব্যানারে। গানগুলো প্রকাশিত হবে ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি অরেঞ্জ শেল এর ইউটিউব চ্যানেলে । ঢাকার অদূরে বিভিন্ন লোকেশনে হয়েছে গানগুলোর দৃশ্য ধারণ।এতে আরফিন জুনায়েদের সঙ্গে আরও অভিনয় করেছেন মাহেজাবিন রিয়া এবং মামুন। রফিকুল ইসলাম আসাদের কথা ও আশরাফুল ফুয়াদের সুরে “তুমি কাঁদাতে চাও, আমি কাঁদব” শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী লিটন। “কাছেই তুমি আবার দূরে” গানটির কথা লিখেছেন আশরাফুল ফুয়াদ এবং সুর ও কণ্ঠ দিয়েছেন হাবিব গানওয়ালা। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন শহীদ মাহমুদ এবং আহম কামাল রাব্বি। পরিচালনা করেছে টিম অরেঞ্জ শেল।ক্রিয়েটিভ সাপোর্ট ও টেকনিক্যাল সাপোর্টে রয়েছে যথাক্রমে টিম ৫৯ এবং ক্রপ ফ্যাক্টর স্টুডিও। এছাড়াও আরফিন জুনায়েদ অরেঞ্জ শেল প্রযোজিত একাধিক শর্টফিল্ম এবং নাটকে কাজ করার মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন।২০১৫ সাল থেকে শুরু করেন শোবিজে পথচলা। সেই যাত্রা শুরু হয়েছিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে। এরপর জুনায়েদের অভিষেক হয় নাটকে। ২০১৬ সালে ইউটিউবের জন্য তপু খানের পরিচালনায় ‘ইটস মাই লাইফ’নামের একটি নাটকে অভিনয় করেন তিনি। এরপর থেকে নাটক আর মডেলিংয়ে নিয়মিত কাজ করছেন আরফিন।আরফিন জুনায়েদ জানান, এ পর্যন্ত দশটির মতো নাটকে অভিনয় করেছেন। এছাড়া বেশ কিছু ফ্যাশন হাউজের মডেলিংয়ের কাজও করেছেন তিনি। তবে জুনায়েদের মূল লক্ষ্য সিনেমা। রূপালি ভুবনেই নিজের ক্যারিয়ার গড়তে চান তিনি। আরফিন জুনায়েদ আরও জানান, ইউটিউব দিয়ে মিডিয়াতে কাজ শুরু হলেও আমি নিজেকে তৈরি করছি বড় পর্দায় জন্য। শেয়ার বিনোদনবিষয়: