জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক কাল নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:42 PM , January 13, 2021 জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মুকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেনের সভা কক্ষে অনুষ্ঠিত হবে। বৈঠকে ১৪৪২ হিজরি সালের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বর- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বরে ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো। শেয়ার জাতীয়বিষয়: