‘দেশের স্বাধীনতাকে যারা ব্যর্থ করেছিলো তারাই আজ ব্যর্থ’

প্রকাশিত: 6:51 PM , January 10, 2021

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতাকে যারা ব্যর্থ করেছিলো তারাই আজ ব্যর্থ। স্বাধীনতার শতবর্ষে নতুন প্রজন্ম কিভাবে বাঁচবে এই দেশে, সেই পরিকল্পনা নিয়েই কাজ করছে আওয়ামী লীগ সরকার।

রোববার (১০ জানুয়ারি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভার্চুয়ালি গণভবন থেকে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভায় যোগ দিয়ে এ কথা বলেন শেখ হাসিনা।

এ সময় তিনি আরো বলেন, করোনার কারণে অগ্রযাত্রা কিছুটা ব্যাহত হয়েছে তারপরও দেশ এগিয়ে যাচ্ছে।

Loading