শরীয়তপুর নৌকা প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান

প্রকাশিত: 5:45 PM , January 7, 2021

আসন্ন শরীয়তপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাড পারভেজ রহমান জন’কে নৌকা মার্কায় মেয়র পদে জয়যুক্ত করার জন্য সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শরীয়তপুর জেলা শাখা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন।

৭ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে ধানুকা মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সিকদার এর বাড়িতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা ঐক্যবদ্ধ হয়। পরে সংঘবদ্ধ হয়ে নৌকা মার্কার মিছিল নিয়ে ধানুকা সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ করেন।

মিছিল শেষে মুক্তিযোদ্ধা আঃ আজিজ সিকদার ও মোঃ জাহাঙ্গীর খাঁন বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার প্রার্থী বাছাইয়ের উপর শ্রদ্ধা রেখে, এ্যাড পারভেজ রহমান জন’কে নৌকা মার্কায় জয়যুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি। সমবেত সকলে নির্বাচনী এলাকায় এ্যাড পারভেজ রহমান জন’কে মেয়র বানাতে নৌকা মার্কায় ভোট চেয়ে বেড়াবে।

এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সিকদার, মোঃ জাহাঙ্গীর খাঁন,মোঃ আনোয়ার হোসেন মুন্সী,সরদার আলী আকবর, সুলতান মাঝি, আবুল হোসেন বেপারী,আব্দুল গনি মোল্লা,আব্দুর রহমান গনি,আব্দুর সাত্তার মুন্সী প্রমুখ। এছাড়াও আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঢাকা কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান সহ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহসভাপতি ফারুক আলম রাড়ি,রফিকুল ইসলাম রতন,সাধারণ সম্পাদক দুলাল ছৈয়াল, উপজেলা কমিটির সহসভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম তুহিন ও বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযুদ্ধের সন্তানেরা ।

Loading