বান্দরবানে অগ্নিকান্ডে ১১টি দোকান পুড়ে ছাই বান্দরবান অফিস বান্দরবান অফিস প্রকাশিত: 1:26 PM , December 24, 2020 বান্দরবান প্রতিনিধি:- বান্দরবানের কেএসপ্রু মার্কেটে অগ্নিকান্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।স্থানীয়রা জানান, সকালে কেএসপ্রু মার্কেটে একটি ব্যাটারি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে বাজারের কেএসপ্রু মার্কেটের ৩টি মুদি দোকান, ১টি ফার্মেসী দোকান, ১টি লাইব্রেরী ও কয়েকটি ইলেকট্রনিক দোকানসহ মোট ১১টি দোকান পুড়ে যায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী, রেডক্রিসেন্ট ও স্থানীয় লোকজন প্রায় ২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ২টি ইউনিট প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। শেয়ার চট্টগ্রামবিষয়: