চট্টগ্রামে বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: 11:13 AM , November 6, 2020

চট্টগ্রাম নগরীর ভাড়া বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুপ্তা মল্লিক। বুধবার রাত সাড়ে ১২টার দিকে ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার পানওয়ালাপাড়ার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে খুন করা হয়েছে বলে ধারণা পুলিশের। সুপ্তা মল্লিক রাঙ্গামাটির চন্দ্রঘোনা কেপিআই এলাকার সাধন মল্লিকের মেয়ে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

পুলিশ জানায়, পানওয়ালাপাড়া এলাকার নাসিমা মনজিলের চতুর্থ তলার একটি কক্ষে ভাড়া থাকতেন সুপ্তা মল্লিক। তার রুমের পাশে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সুপ্তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ কুমার দাশ জানান, তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হতে পারব।

Loading