পাঁচবিবিতে এসকেএসজিইউএসএসের ২য় তম শাখার শুভ উদ্বোধন

প্রকাশিত: 5:09 PM , November 5, 2020

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এস ই আই টি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সেবা কল্যাণ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ২য় তম শাখা রাজাবিরাটের শহরগাছীতে উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বৈকাল ২.৩০ ঘটিকায় ফিতা কেটে রাজা বিরাট শাখাটির শুভ উদ্বোধন ঘোষনা করেন সংস্থার চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন। পরে সংস্থার নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শাখাহার ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক এস এম আহসান হাবিব, সংস্থার ভাইস চেয়ারম্যান ছায়ের আলী সরকার, ব্যবস্থাপনা পরিচালক শাকিল হোসেন, শাখাহার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ আলী, ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহবায়ক আলমগীর কবির, চকমানিকপুর ফাজিল মাদ্রাসার প্রভাষক মেহেদুল ইসলাম সিয়াম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসকেএসইউজিএসএস রাজাবিরাট শাখার ব্যবস্থাপক ফিরোজ কবির উজ্জল।

Loading