করোনায় দেশে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:27 PM , October 30, 2020 গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৯০৫ জনের।শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬০৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন।এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৪২২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ লাখ ২২ হাজার ৭০৩ জন।নতুন যারা মারা গেছেন তাদের ১১ জনই ষাটোর্ধ্ব। এছাড়া পঞ্চাশোর্ধ্ব পাঁচজন, চল্লিশোর্ধ্ব দুইজন, ত্রিশোর্ধ্ব একজন। এদের মধ্যে পুরুষ ১২ জন ও নারী সাতজন।বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে দুইজন, রাজশাহী একজন ও খুলনায় দুইজন ও বরিশালে একজন রয়েছেন। সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে কোনো মৃত্যু নেই।এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৫৪১ জন (৭৬.৯১ শতাংশ) এবং নারী এক হাজার ৩৬৪ জন (২৩.০৯ শতাংশ)।উল্লেখ্য, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। শেয়ার বাংলাদেশবিষয়: