কবি রঞ্জিত সরকার এর ফেসবুক থেকে নেয়া তার লিখা অসাধারণ একটি কবিতা

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: 11:38 AM , September 20, 2020

সহজ পাঠ
★★★★★
সহজে সহজ হয়ে যাই
সহজে প্রকাশ, সহজেই প্রকাশিত হই।
এক যোগে এক দিয়ে এক হয়ে যাওয়া সহজ।
বোধিবৃক্ষের ছায়ায় অনাবৃত হয়ে শেষ
বস্ত্রখণ্ড বিলিয়ে দেয়া সহজ !
পাখির গান জলের সিঞ্জনী সহজ
পল্লবিত পাতা, মমতায় মাখা ঘাসের চাদর
মাটির হিম মায়ের ওম সহজে মিলে , সহজ।
বিনুনির দুলুনি, উতলা ঢেউ সহজ।
ঘোর অমানিশা রাতে তারাপাঠ
মধ্য গগনে মঘা তারা খোঁজা সহজ।

সহজে সহজ হয়ে যাই।
ক্ষমা চাই, ক্ষমা চাওয়া সহজ
নত হই, নত হওয়া সহজ।
সহজে সহজ হই, সহজে দাঁড়াই
সহজ হওয়া তো সহজ।

পদ্মপাতা থেকে এক ফোঁটা টলমলে জল
গড়িয়ে পড়া সহজ, মৃত্যু সহজ।
সহজ হওয়া সহজ, সহজাত সহজ !
সহজে সহজ হয়ে যাই।

Loading