নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 7:32 PM , September 11, 2020 ময়মনসিংহ অফিস :নেত্রকোণার পূর্বধলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হন। এছাড়াও রিক্সাটির চালক আহত হয়েছেন। নিহত দম্পতি ওই রিক্সাটির যাত্রী ছিলেন। নিহতরা হচ্ছেন, উপজেলার বিসকাকনি ইউনিয়নের সাউদকান্দি গ্রামের আবুল কালাম (৪২) ও তার স্ত্রী ঋতু আক্তার (৩০)। আহত চালক হচ্ছেন, নুর উদ্দিন(৩৫)। শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে এই দুর্ঘটনা হয়। এদের মধ্যে ঋতু আক্তার ঘটনাস্থলেই ও আবুল কালাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান, পূর্বধলা থানার ওসি তাওহীদুর রহমান। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে উপজেলার তুলা পাবই নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়ে ওসি বলেন, ঋতু আক্তার ও তার স্বামী একটি অটোরিক্সাযোগে শ্যামগঞ্জ যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে জারিয়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ঋতু আক্তার মারা যান। এ সময় তার স্বামী আবুল কালাম ও অটোরিক্সা চালক নূর উদ্দিন গুরুতর আহত হন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে মারা যান আবুল কালাম। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলেন ওসি। শেয়ার সারা দেশবিষয়: