সেনবাগে প্রগতি সাংস্কৃতিক গোষ্ঠীর করোনা সচেতনতা মূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

প্রকাশিত: 7:50 PM , September 1, 2020

এ এইচ লিটন, সেনবাগ প্রতিনিধি:

নোয়াখালী সেনবাগের ঐতিহ্যবাহী সংগঠন প্রগতি সাংস্কৃতিক গোষ্ঠীর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা মূলক প্রচারনা এবং বিনামূল্য মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম মজুমদার ও সহকারী কমিশনার(ভূমি)ক্ষেমালিকা চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী নেতা আলী আক্কাস রতন, সাংবাদিক খোরশেদ আলম,বিআরডিবির চেয়ারম্যান আতিকুর রহমান ভুইয়া পলাশ, সাংবাদিক নেতৃবৃন্দ ও প্রগতি সাংস্কৃতিক গোষ্ঠীর কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

Loading