রামগ‌ড়ের এস এস সিতে কৃতি শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ওয়াদুদ ভূইয়া ফাউ‌ন্ডেশন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৩, ২০২৫

খাগড়াছ‌ড়ির রামগড় উপ‌জেলায় ২০২৫ সা‌লের এসএস‌সি ও সমমা‌নের প‌রীক্ষায় জি‌পি‌এ ৫ প্রাপ্ত কৃ‌তি শিক্ষার্থী‌দের সংবর্ধনা ও সম্মাননা দি‌য়ে‌ছে ওয়াদুদ ভূইয়া ফাউ‌ন্ডেশন।

শ‌নিবার (১৩ সে‌প্টেম্বর ) রামগড় পাহাড়াঞ্চল কৃ‌ষি গ‌বেষণা কে‌ন্দ্রের কনফা‌রেন্স রু‌মে উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি মোঃ জ‌সিম উ‌দ্দি‌নের  সভাপ‌তি‌ত্বে আনুষ্ঠা‌নিকভা‌বে ২০ জন শিক্ষার্থী‌দের এ সংবর্ধনা দেওয়া হ‌য়ে‌ছে।
সংবর্ধনা অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হ‌য়ে বক্তব‌্য রা‌খেন পার্বত‌্য চট্রগ্রাম উন্নয়ন বো‌র্ডের সা‌বেক চেয়ারম‌্যান,খাগড়াছ‌ড়ি আস‌নের স‌াবেক সংসদ সদস‌্য ,‌বিএন‌পির কেন্দ্রীয় ক‌মি‌টির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএন‌পির সভাপ‌তি ওয়াদুদ ভূইয়া। তি‌নি তাঁর বক্ত‌ব্যে  এসএস‌সি ও সমমা‌নের পরীক্ষায় কৃ‌তি‌ত্বের সা‌থে সফলতা অর্জন করায় শিক্ষার্থী ও তা‌দের অ‌ভিভাবক‌দের অ‌ভিনন্দন জানান। পার্বত‌্য অঞ্চ‌লে বসবাসরত সকল সম্প্রদা‌য়ের মানু‌য়ের কল‌্যা‌নে কাজ ক‌রে যা‌চ্ছে ওয়াদুদ ভূইয়া ফাউ‌ন্ডেশন।‌শিক্ষা ,স্বাস্থ‌্যসহ মা‌নু‌ষের কর্মসংস্থান সৃ‌ষ্টি‌ ও উন্নয়‌নে এ ফাউ‌ন্ডেশনের কার্যক্রম চলমান রাখার ঘোষণা দেন তি‌নি।এসময় আরও বক্তব‌্য রা‌খেন রামগড় উপজেলা বিএনপি’র সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া, পৌর বিএনপি’র সভাপতি মো.বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ,রামগড় বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা,রামগড় আই‌ডিয়াল স্কু‌লের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম , রামগড় সরকা‌রি উচ্চ বিদ‌্যাল‌য়ের সহকা‌রি শিক্ষক মোঃ রা‌শেদুল ইসলাম ,গ‌নিয়াতুল উলুম মাদরাসার সহকা‌রি শিক্ষক জাহাঙ্গীর আলম মিয়া‌জি।

Loading