শোক দিবসে টাঙ্গাইল উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত: 2:17 PM , August 14, 2020

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পতাকা একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। জাতীয় শোক দিবস সমুহে সরকারি প্রতিষ্ঠান ছাড়াও আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আর এই জাতীয় পতাকা সঠিক নিয়মে অর্ধনমিত রাখার পদ্ধতি সবাইকে শেখাতে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করেছে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার সকাল থেকে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনসাধারণের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি এবং সঠিক নিয়ম হাতে কলমে শেখানো হয়েছে।
এসময় বিভিন্ন পেশার ও সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, জাতীয় পতাকা একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। এই মুজিব বর্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজ্ঞালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী, আমাদের জাতীয় শোক দিবস, এ দিবসে সবাই যেনো সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারে সে লক্ষেই আমাদের এই আয়োজন।

Loading