ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তথ্য নেই: ভারত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 3:35 AM , September 5, 2026 রণধীর জয়সওয়াল। ফাইল ছবিনিউজ৭১অনলাইন ডেস্ক নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এই মুহূর্তে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।শুক্রবার (৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানিয়েছে। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই সম্মেলন হতে চলেছে।প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে আসার জন্য ভারত সরকার আনুষ্ঠানিকভাবে আগেই আমন্ত্রণ জানিয়েছিল। সেই আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই। পরে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাঁকে ব্রিকসের আসরে আমন্ত্রণ জানানো হয়। গত ১৪ আগস্ট ব্রিফিংয়ে এ তথ্য জানান জয়সওয়াল।ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আর কয়েক দিন পরেই নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কি কোনো যোগাযোগ হয়েছে? ব্রিকস সম্মেলনে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন? আর তিনি যদি যোগ না দেন, তবে তাঁর জায়গায় কে আসতে পারেন?জবাবে রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে নতুন কোনো তথ্য তাঁর জানা নেই।ওই সাংবাদিক আরও জানতে চান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। সময়টাও বেশ ইন্টারেস্টিং। তাঁর বিষয়ে কোনো আপডেট আছে?জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে সরকারের তরফে কিছু বলার নেই।আরেকজন সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা সম্প্রতি একটি টিভি চ্যানেলেও সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, ডিসেম্বরে দেশে ফেরার ব্যাপারে বর্তমান সরকারের সঙ্গে কোনো ব্যাক চ্যানেলে আলোচনা চলছে না। তিনি আরও বলেন, দেশে ফিরে তিনি ন্যায়বিচার ও নিরাপত্তা চান। এ বিষয়ে কি তিনি ভারত সরকারের সঙ্গে কোনো আলোচনা করছেন?জয়সওয়াল এসব প্রশ্নের জবাবে জানান, এ বিষয়েও তাঁর কিছু জানা নেই শেয়ার আন্তর্জাতিকবিষয়: