চট্টগ্রামে নতুন আক্রান্ত ১২৮ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:34 PM , August 7, 2020 গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১২৮ জনের শরীরে করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৮৭৪ জন।এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই জনের এবং সুস্থ হয়েছেন ১১৮ জন।গতকাল বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৬টি ল্যাবে ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়।চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম নগরে ১০৩ জন এবং উপজেলায় ২৫ জন। শেয়ার কক্সবাজারবিষয়: