ধামরাইয়ে পার্টনার কংগ্রেস ২০২৬ কৃষিভিত্তিক প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ , মে ১৯, ২০২৬

 

ঢাকার ধামরাইয়ে পার্টনার কংগ্রেস ২০২৬ কৃষিভিত্তিক আলোচনা সভা ও কৃষিভিত্তিক প্রদর্শন ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার( ১৯মে) ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো:আল মামুনের সভাপতিত্বে পার্টনার কংগ্রেস সভায় স্বাগত বক্তব্য রাখেন ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান, এতে আরো বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অতিরিক্ত উপপরিচালক (শস্য) শরিফুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশলী (ঢাকা) রোকসানা বেগম, উপজেলা মৎস কর্মকর্তা নাজরিন নাহার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম সহ কৃষক ও কৃষাণী।

কংগ্রেস পার্টনার সভার পর কৃষিভিত্তিক প্রদর্শন ঘুরে দেখেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন।

 

Loading