ধামরাইয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধনী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ , মে ১৯, ২০২৬ ঢাকার ধামরাইয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধনী সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার( ১৯মে) উপজেলা হল রুমে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো:আল মামুনের সভাপতিত্বে ভূমি সেবা মেলা উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আহমেদুল হক তিতাস, সমাজসেবা কর্মকর্তা এস,এম হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.কে এম মোহিতুল ইসলাম সহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী।এরপরে প্রধান অতিথি হিসেবে ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন বেলুন উড়িয়ে ভূমি সেবা মেলা ও র্যালি উদ্বোধন করেন। শেয়ার সারা দেশবিষয়: