ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন পরিষদ বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ , মে ২০, ২০২৬ ঢাকার ধামরাইয়ে কুল্লা ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।এলজিইডি-র “ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প (৩য় পর্যায়)”-এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর , ধামরাই এই প্রকল্প বাস্তবায়ন করছে। সাড়ে ৩ কোটি টাকার ব্যয়ে প্রকল্পের বিল্ডিংয়ের কাজের উদ্বোধন হলো।গত মঙ্গলবার এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা- ২০ ধামরাই আসনের সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন।ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুনের সভাপতিত্বে এই ভিওি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক, উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোবাখখারুল ইসলাম মিজান, কুল্লা ইউনিয়নের প্রশাসক জোহরা বাসার পলি সহ স্থানীয় শিক্ষক,সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।প্রধান অতিথি বলেন-সরকার এক ছাদের নীচে বসে অনেক গুলো কাজ করতে চায়। আজ কুল্লা ইউনিয়নের প্রকল্পের বিল্ডিংয়ের কাজের উদ্বোধন হলো। বাকী আরো কয়েকটি ইউনিয়নের বিল্ডিংয়ের অবস্থাও জরাজীর্ণ। সেই অবহেলিত বিল্ডিংয়ের কাজও ধারা বাহিক ভাবে হবে। শেয়ার সারা দেশবিষয়: