ধামরাইয়ে খেলাফত মজলিসের আয়োজনে তরবিয়তি মজলিস অনুষ্ঠান অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 3:25 PM , May 16, 2026 খেলাফত প্রতিষ্ঠান লক্ষে গণ আন্দোলন গড়ে তুলুন প্রতিবাদ্য সামনে রেখে ধামরাইয়ে ঢাকা পশ্চিম জোন খেলাফত মজলিসের আয়োজনে তরবিয়তি মজলিস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (১৬ মে) দুপুরে ধামরাই মুন্নু কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আশরাফ আলীর সভাপতিত্বে তরবিয়তি মজলিসে স্বাগত বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য ফিরোজ আহমেদ পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী, বিশেষ অতিথি হিসেবে, সিনিয়র যুগ্ন সচিব, অ্যাডভোকেট মুহাম্মত জাহাঙ্গীর হুসাইন, সাংগঠনিক সম্পাদক মহাদ্দিস শেখ মো: সালাহউদ্দিন প্রমুখ।এই তরবিয়তি মজলিস আলোচনা বিষয় ছিল আত্ম গঠন, কর্মী গঠন,নেতৃত্ব দান,নেতৃত্ব, আনুগত্য, সাংগঠনিক শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। শেয়ার সারা দেশবিষয়: