ধামরাই নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার বালক ফুটবলে ও বালিকা কাবাডিতে এবং বালিকা সাতাঁরে চ্যাম্পিয়ন নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ , মে ১০, ২০২৬ এবারে নতুন কুঁড়ি ২০২৬ সালে ক্রীড়া প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর ২৭ টি ও জেলার ৫ টি টিম নিয়ে মোট ৩২ দলের খেলা অংশগ্রহণ করে । এতে ৩২টি টিমের মধ্যে আজ রোববার (১০ মে) ফুটবলে ধামরাই উপজেলা বালক টাইব্রেকারে ৪-৩ গোলে নবাবগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গত শুক্রবার (৮ মে)ধামরাই উপজেলা সাঁতার বালিকা ইভেন্টর ৮ টির মধ্যে ৭ টি ইভেন্টে ৩টি চ্যাম্পিয়ন ২টি ২য় ও ২টি ৩য় স্থান লাভ করে। গত বুধবার (৬মে) ধামরাই উপজেলা বালিকা কাবাডি তে ৪৪-১৪ পয়েন্টে ঢাকা মহানগরীর উত্তরা মাধ্যমিক শিক্ষা থানা কে হারিয়ে ধামরাই উপজেলা বালিকারা চ্যাম্পিয়ন হয়। ধামরাই উপজেলা কাবাডির কোচ ও ঢাকা জেলা ক্রীড়া পরিষদের সহ সভাপতি আলতাফ হোসেন লাবু বলেন, ধামরাই উপজেলা মধ্যে হামিদা উচ্চ বালিকা বিদ্যালয় বালিকারা কাবাডি ভালো একটি দল। এরা বিভিন্ন জেলায় কাবাডি খেলা অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়ে এসেছে। তাদের প্রতি আরো যত্নবান হলে তারা ভালো পারফরমেন্স করতে পারবে। শেয়ার সারা দেশবিষয়: