ধামরাইয়ে মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ , মে ১১, ২০২৬ ঢাকার ধামরাইয়ে মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা আজ সোমবার (১১মে) সানোড়া ইউনিয়নের দেওনাই বাজারে অনুষ্ঠিত হয়েছে।সানোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সানোড়া ইউনিয়নের বিএনপির সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তা সহ এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান অতিথির ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন বক্তব্য বলেন,ধামরাইয়ে কোন এলাকায় মাদক ও জুয়া ব্যাপারে কেউ যদি আশ্রয় ওপ্রশ্রয় দেয় তাকে ছাড় দেওয়া হবে না। ধামরাই আমি মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে চায়। শেয়ার সারা দেশবিষয়: