ধামরাইয়ে আন্তর্জাতিক মে দিবসে থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ , মে ১, ২০২৬ ঢাকার ধামরাই থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (১ মে) প্রথমে একটি র্যালি বের করে। র্যালিটি ধামরাই পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে ধামরাই বিজয়নগর মাঠে ধামরাই থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,প্রধান অতিথি হিসেবে ,ঢাকা -২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ধামরাই উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: সামছুল ইসলাম, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক,সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ হোসেন, ধামরাই নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন , সহ সাধারণসম্পাদক ধলু মিয়া, সাংগঠনিক সম্পাদক শফির উদ্দিন ও কোষাধক্ষ্য আতাবর হোসেন সহ ইউনিয়নের সদস্য বৃন্দ। শেয়ার সারা দেশবিষয়: