ধামরাই উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 1:58 PM , April 29, 2026 ঢাকার ধামরাই উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে (বালক ও বালিকা) ফাইনাল খেলা ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে খেলা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (২৮ এপ্রিল) ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আল মামুনের সভাপতিত্বে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন,ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক,ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষা ইন্সট্রাক্টর (URC) জোহরা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোবাখখারুল ইসলাম মিজান,সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার লিয়াকত হোসাইন ও শিক্ষক বেনজির আহমেদ সহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।এ ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দল বালিকা থেকে – নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ গোলে সুয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে বিজয় লাভ করে। এদিকে বালক থেকে- দক্ষিন দেপশাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ -১গোলে আমছিমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয় লাভ করে।খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আল মামুন ও উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।এতে ১৬টি ইউনিয়ন ও পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। শেয়ার সারা দেশবিষয়: