শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নে বিএনপির প্রার্থীর নির্বাচনী ব্যানার-ফেস্টুন পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ৮, ২০২৬
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

যশোরের শার্শা উপজেলায় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নির্বাচনী ফেস্টুন ও ব্যানার পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে লক্ষণপুরে কয়েকটি স্থানে এ ঘটনা ঘটে।

লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন অভিযোগ করে বলেন, ‘লক্ষণপুর ইউনিয়নের ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নির্বাচনী ফেস্টুন ও ব্যানার গভীর রাতে পুড়িয়ে ফেলা হয়। এটা পরিকল্পিতভাবে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে।

ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, ‘ধানের শীষের পক্ষে জনসমর্থন ও জয়ের সম্ভাবনা দেখে একটি চক্র ভীত হয়ে পড়েছে। সেই কারণেই ইচ্ছাকৃতভাবে তারা এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনা না হলে এলাকায় সুষ্ঠু নির্বাচন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনী পরিবেশ নষ্ট করতে এবং সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এসব কর্মকাণ্ড করা হচ্ছে।’

স্থানীয়রা জানান, নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের ঘটনা সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা জড়িত তদন্ত করে দেখা হচ্ছে।

Loading