শার্শার গোগা স্কুল মাঠে ধানের শীষের বিশাল নির্বাচনী সভা: পরিবর্তনের ডাক স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ , জানুয়ারি ৩১, ২০২৬ যশোর জেলার শার্শা উপজেলার গোগা ইউনিয়নে গোগা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত ঔ সভায় ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ যোগ দেন।শনিবার(৩১ জানুয়ারী) বিকেল ৩টা থেকেই গোগা স্কুল মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন আর ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট হাতে নিয়ে মিছিল সহকারে যোগ দেন সমর্থকরা। সভা শুরুর আগেই মাঠের কানায় কানায় পূর্ণ হয়ে পাশের রাস্তায় জনস্রোত ছড়িয়ে পড়ে।সভায় অংশ নেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খাইরুজ্জামান মধু। শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মহসিন কবির,শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মো: তাজউদ্দীন , শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি শামছুর রহমান , বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু। শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ সালাউদ্দিন আহমেদ,শার্শা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ।শার্শা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, শার্শা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক, সাখাওয়াত হোসেন, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, শার্শা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক-মো: সহিদ আলী।সাবেক সংসদ সদস্য মরহুম আলী কদর সাহেবের জ্যেষ্ঠ পুত্র বাবলু রহমান, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দীন,বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি-নসিমুল গনি বল্টু, বেনাপোল পৌর বিএনপির সহ – সভাপতি শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল পৌর বিএনপির সহ -সভাপতি মাসুদুর রহমান মিলন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, বেনাপোল পৌর বিএনপির সহ- সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হবি, বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহের উল্লাহ, বেনাপোল পৌর বিএনপির যুগ্ন -সাধারণ সম্পাদক , মোঃ মফিজুর রহমান (মফিজ) ।বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদবেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, বেনাপোল পৌর বিএনপর অর্থ বিষয়ক সম্পাদক , মোঃ আব্দুস সামাদ, ছোট আঁচড়া ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সাদ্দাম হোসেন ৷ শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক-মো.শহিদুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক-শরিফুল ইসলাম চয়ন, শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব দীপু, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আলম, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল, বেনাপোল পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইমাম হাসান, বেনাপোল পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জামাল হোসেন ৷বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোইমেনুল সাগর।বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন।বক্তারা বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং দেশে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষের জয়ের কোনো বিকল্প নেই।শার্শাকে একটি আধুনিক ও মাদকযুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়। বিশেষ করে সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হয়। সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর আশ্বাস দেন প্রার্থীরা।সভায় গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদকসহ স্থানীয় মুরুব্বি ও যুব সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন যে, গত কয়েক বছরে শার্শার মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তাই এবার তারা পরিবর্তনের পক্ষে রায় দিতে উন্মুখ।শান্তিপূর্ণভাবে আয়োজিত এই সভা শেষে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঘরে ঘরে ভোট ও দোয়া চাওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবক দলের কর্মীদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। শেয়ার রাজনীতিবিষয়: