বিএনপি নির্বাচিত হলে শার্শা উপজেলাকে আধুনিক মডেল হিসেবে গড়ে তোলা হবে ___ নুরুজ্জামান লিটন স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: ৩:০৪ পূর্বাহ্ণ , জানুয়ারি ৩১, ২০২৬ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার মাধ্যমে বিএনপিকে দেশ গড়ার সুযোগ দিতে শার্শার মানুষের প্রতি আহ্বান জানিয়ে যশোর ৮৫/১ শার্শা আসনে সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটন তিনি বলেছেন,, ফ্যাসিবাদের দেড় দশক পর ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শার্শাকে গড়ে তুলতে দলের কর্ম পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরে নুরুজ্জামান লিটন বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে আগামী দিনে কর্মসংস্থানের ব্যবস্থা করা। শার্শায় বেকারদের কর্মের ব্যবস্থা করা এটাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। বিএনপি নির্বাচিত হলে শার্শা উপজেলাকে আধুনিক মডেল হিসেবে গড়ে তোলা হবে৷ শুক্রবার রাতে বেনাপোল পৌর সভার ৯ নাম্বার ওয়ার্ডে নির্বাচনী সভায় নুরুজ্জামান লিটন আরো বলেন, উন্নত চিকিৎসা সেবার জন্য বেনাপোলে একটা হাসপাতাল নির্মান আর প্রতিশ্রুতি নই। জনগণের সে আকাঙ্খা এবার বাস্তবায়ন হবে। সাবেক এমপি মরহুম আলী কদরের স্বপ্ন বাস্তাবায়নে বড় আঁচড়া গ্রামে আধুনিক মাদ্রাসা ও রাস্তাঘাট উন্নয়ন করা হবে। দেশব্যাপী উন্নয়নে প্রতিটি সেক্টরে পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিয়েই দেশ নায়ক তারেক রহমান কাজ করছে। আজকের এই যুব সমাজের মাধ্যমে তরুণ যুবশক্তির কাছে আমার আবেদন, আপনারা বিএনপির জনমুখী গণমুখী কর্ম পরিকল্পনাগুলো দেশের সকলের সামনে, জনগণের সামনে তুলে ধরুন। আপনাদের ভোটে আমি নির্বাচিত হতে পারলে পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো। ‘জনসংখ্যাকে জনশক্তি করতে হবে বলে জানিয়ে লিটন বলেন, দেশের বর্তমান জনসংখ্যা দেশের উন্নয়নের প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে। কারণ বয়সের হিসাবে আমাদের জনসংখ্যা অধিকাংশই কিন্তু কর্মক্ষম। শুধু এই জনসংখ্যাকে জনশক্তিতে আমাদের কনভার্ট বা রূপান্তর করা প্রয়োজন। এ কারণেই বিএনপি মনে করে যে, দেশের জনসংখ্যাকে বিশেষ করে তরুণ এবং যুবশক্তিকে যদি কারিগরি নির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা যায় তাহলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। একটি সুন্দর সমাজ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সংগ্রামের কথাগুলো মনে রেখেই আসুন আমরা সবাই মিলে এই দুঃখ-কষ্টগুলো কাটিয়ে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। তিনি আরো বলেন, যুদ্ধাপরাধি জামায়াত ইসলাম আজ বিভিন্ন ভাবে মানুষকে মিথ্যা বানোয়াট কথা দিয়ে বোঝানের চেষ্টা করছে। এই দেশ বিরোধীদের থেকে সকলে দুরে থাকবেন। আপনারা দেখছেন ইসলামের দোহায় দিয়ে পরকালের ভয় দেখিয়ে এবং দাড়ি পাল্লায় ভোট দিলে বেহেশত যাওয়া যাবে এরকম মিথ্যা কথা বলে সহজ সরল মানুষকে বোকা বানাচ্ছে জামায়াত ইসলাম নামের সংগঠনটি। ওদের নেতা গোলাম আযমকে যদি জিয়াউর রহমান বাংলাদেশের নাগরিকত্ব না দিত আপনারা বলেন ওদের অবস্থান আজ কোথায় থাকত। আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনা করার ম্যান্ডেট দিতে পারেন একমাত্র আপনারা । তিনি বলেন, যুবক শ্রেণি, তারাই সবকিছু বদলে দিতে পারে এবং দিয়েছে। শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে তারা তাড়িয়েছে। আমাদের একটা চমৎকার ভিত্তি তৈরি করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বেনাপোল পৌরসভার ৯ নাম্বার বড়আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তারা হলেন, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খাইরুজ্জামান মধু। শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মহসিন কবির,শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মো: তাজউদ্দীন , শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি শামছুর রহমান ,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন৷ শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু। শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ সালাউদ্দিন আহমেদ,শার্শা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, শার্শা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, শার্শা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক, সাখাওয়াত হোসেন, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, শার্শা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক-মো.সহিদ আলী, সাবেক সংসদ সদস্য মরহুম আলী কদর সাহেবের জ্যেষ্ঠ পুত্র বাবলু রহমান৷ বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দীন,বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি-নসিমুল গনি বল্টু, বেনাপোল পৌর বিএনপির সহ – সভাপতি শাহাবুদ্দিন আহামেদ,বেনাপোল পৌর বিএনপির সহ -সভাপতি মাসুদুর রহমান মিলন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, বেনাপোল পৌর বিএনপির সহ- সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হবি, বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহের উল্লাহ, বেনাপোল পৌর বিএনপির যুগ্ন -সাধারণ সম্পাদক , মোঃ মফিজুর রহমান (মফিজ) ,বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদবেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার ৷বেনাপোল পৌর বিএনপর অর্থ বিষয়ক সম্পাদক , মোঃ আব্দুস সামাদ, ছোট আঁচড়া ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সাদ্দাম হোসেন, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক-মো.শহিদুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক-শরিফুল ইসলাম চয়ন, শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব দীপু,বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আলম, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল, বেনাপোল পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইমাম হাসান, বেনাপোল পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোইমেনুল সাগর।বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ,বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, শেয়ার বাংলাদেশবিষয়: