যশোর-১ শার্শা আসনের বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের মা’য়ের ইন্তেকাল; রাজনৈতিক মহলে শোকের ছায়া স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ , জানুয়ারি ২৮, ২০২৬ {“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}যশোর-১(শার্শা) আসনের এমপি পদপ্রার্থী এবং শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী নুরুজ্জামান লিটনের “মা” লতিফা বেগম না ফেরার দেশে চলে গেলেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৪পুত্র এবং এক মেয়ে নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা’র স্বামী ইয়াছিন আলী বেশ কয়েক বছর আগে মারা গেছেন।পারিবারিক সূত্র থেকে জানা গেছে,মঙ্গলবার(২৭ জানুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশবাহী গাড়ীতে করে সড়ক যোগে রাতেই মরহুমার লাশ নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওয়ানা হয়। আজ বুধবার(২৮ জানুয়ারী) যোহর নামাজ শেষে বেনাপোল বলফিল্ড ময়দানে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ নেন সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান।জানাযায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-৮৫, যশোর-১(শার্শা) আসনের এমপি পদপ্রার্থী জামায়াতে ইসলামী’র মাওলানা আজিজুর রহমান,যশোর জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট সাবেরুল হক,যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক-আনসারুল হক রানা। এ ছাড়াও বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।জানাযা শেষে মরহুমার লাশ পৌর ১নং ওয়ার্ডের সাদীপুর গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নুরুজ্জামান লিটনের মায়ের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।এক শোকবার্তায় স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “একজন আদর্শ মায়ের বিদায়ে আমরা গভীরভাবে ব্যথিত। আমরা নুরুজ্জামান লিটন ও তাঁর পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে ধৈর্য ধারণের শক্তি কামনা করছি।”উল্লেখ্য, রত্নগর্ভা মা’য়ের অন্য ৩ সন্তানের মধ্যে “এনটিভি’র বেনাপোল প্রতিনিধি সাংবাদিক মহসিন মিলন,প্রেসক্লাব বেনাপোলের সভাপতি এবং তার সম্পাদনায় একটি পত্রিকা বেনাপোল থেকে প্রকাশিত হয়ে থাকে। ছোট ভাই রিপন মাইটিভি’র যশোর জেলা প্রতিনিধি এবং সর্বশেষ জন একজন সিএন্ডএফ ব্যবসায়ী। শেয়ার বাংলাদেশবিষয়: