বিএনপি নির্বাচিত হলে ইমাম মোয়াজ্জিনদের বেতন দেওয়া হবে ____ যশোর ৮৫/১ শার্শা আসনের প্রার্থী লিটন স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ , জানুয়ারি ২৬, ২০২৬ চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং বিগত ১৫ বছরের জুলুম-নির্যাতন থেকে পরিত্রাণ পেতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পদপ্রার্থী নুরুজ্জামান লিটন।Oplus_131072রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বেনাপোল পৌরসভার ৪নং কাগজপুকুর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।Oplus_131072নুরুজ্জামান লিটন ভোটারদের উদ্দেশ্যে বলেন, “বিগত ১৫টি বছর আপনারা যেভাবে ফেরারি হয়ে পালিয়ে বেড়িয়েছেন, অসংখ্য মিথ্যা মামলার শিকার হয়ে নিজ বাড়িতে থাকতে পারেন নাই—সেই কষ্টের দিনগুলো ভুলে গেলে চলবে না।Oplus_131072এসব অত্যাচার ও মামলা-হামলা থেকে স্থায়ী মুক্তি পেতে এবং একটি দুর্নীতিমুক্ত দেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই।” তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। কাগজপুকুর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিতOplus_131072“আমরা স্বস্তি, শান্তি ও উন্নয়নের শার্শা চাই। আমরা সকলে মিলেমিশে এমন একটি সমাজ গড়তে চাই যেখানে কোনো অন্যায় বা জুলুমের ঠাঁই হবে না। একজন প্রকৃত রাজনীতিবিদ পাওয়ার জন্য নয়, বরং দেওয়ার জন্য রাজনীতি করে। এই জনপদের সন্তান হিসেবে আমি বিজয়ী হলে আপনাদের সব প্রত্যাশা পূরণে সাধ্যমতো চেষ্টা করব।”বক্তব্যে তিনি বিএনপির রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত জনকল্যাণমূলক কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভর্তুকি দিয়ে ন্যায্যমূল্যে সার, কীটনাশক ও বীজ বিতরণের জন্য ‘কৃষিকার্ড’ এবং সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’,ইমাম মোয়াজ্জিনদের বেতন চালু করা হবে।এ সময় আরো বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু। বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি-এ কে এম আতিকুজ্জামান সনি,সহ-সভাপতি-নসিমুল গনি বল্টু,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি- মফিজুর রহমান সজন, বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান ও আহাদ আলী। পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু ও সদস্য সচিব রায়হানুজ্জামান দিপুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।Oplus_131072সভা শেষে নুরুজ্জামান লিটন ৪নং ওয়ার্ডের বিভিন্ন বাড়ি ও দোকানে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। শেয়ার বাংলাদেশবিষয়: