ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: 10:33 AM , October 28, 2025

 

ঢাকার ধামরাই যুবদলের উদ্যোগে সোমবার বিকেল পাঁচটায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রথমে বর্ণাঢ্য র‍্যালিটি ধামরাই প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে ঢুলি পিঠা বাস স্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে র‍্যালির নেতৃত্ব ও সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা যুবদলের সভাপতি ও আসন্ন সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ইয়াসিন ফেরদৌস মুরাদ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন , দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদল সব সময় মাঠে ছিলো এবং থাকবে। ধানের শীষের বিজয়ই হলে গণতন্ত্রের বিজয় হবে।ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় আরো বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম.এ জলিল, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সূনীল সাহা, যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ ও খুররম চৌধুরী টুটুল ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক ও যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী রা উপস্থিত ছিলেন।

Loading