ধামরাইয়ে আরাফাত রহমান কোকোর স্মরণে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 5:20 PM , October 28, 2025 ৪৭তম যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামরাই উপজেলা যুবদলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর স্মরণে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ গত সোমবার বিকেলে আদর্শ প্রত্যাশা স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় লিউ একাদশ ও সুপার স্টার একাদশ মুখোমুখি হয়। এতে সুপার স্টার ১-০ গোলে বিজয় লাভ করে।উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী লুৎফর রহমানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও থানার বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন চ্যাম্পিয়ানদের হাতে ফিজ্র পুরস্কার তুলে দেন। রানারআপরা স্মার্ট টেলিভিশন পান।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধামরাই থানার বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রকিবুর রহমান খাঁন ফরহাদ, যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমদ চৌধুরী রবিন, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান বাবু উপজেলা সাবেক শেখ যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধরী প্রমুখ। শেয়ার সারা দেশবিষয়: