রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিল ইস্পাহানি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 8:28 PM , August 4, 2020 ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডারসহ অক্সিজেন ইন্সট্রুমেন্ট এবং এন-৯৫ মাস্ক সরবরাহ করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এছাড়া ইস্পাহানি গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন মার্কেটিং মহাব্যবস্থাপক জনাব ওমর হান্নান, টি ট্রেড মহাব্যবস্থাপক জনাব শাহ মইনউদ্দিন হাসান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শেয়ার চট্টগ্রামবিষয়: