ধামরাইয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশিত: 3:53 PM , August 23, 2025

ঢাকা ধামরাই পৌরশহরের লাকুড়িয়াপাড়া তরুণ সংঘের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট  উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু  হয়েছে।

গত শুক্রবার বিকেল ৫টার দিকে ধামরাই পৌরশহরের যাত্রাবাড়ী লাকুড়িয়াপাড়া মাঠে  ফুটবল টুর্নামেন্টটি শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল  টুর্নামেন্ট ম্যাচের শুভ উদ্বোধন করেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ খুররম চৌধুরী টুটুল।
এই সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, ধামরাই পৌর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রতন, ধামরাই পৌর ছাত্রদল নেতা মোঃ রবিন হোসেন।

টুর্নামেন্টে ৩২টি টিমের সঙ্গে ১৬টি ম্যাচে খেলা আনুষ্ঠিত হবে। উদ্বোধনে দিনে ধামরাই  শরীফবাগ সংঘ ও পৌর ৬ নম্বর একাডেমি মুখোমুখি হয়।  খেলাটি পরিচালনা করেন হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ মহিউদ্দিন।

Loading