ধামরাইয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 3:19 PM , August 17, 2025 ঢাকার ধামরাইয়ে পৌরসভার ১ নং ওয়ার্ডের বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন। এসময় আরো বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, ফিরোজ খান বাবু ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মীকাইল হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।নবীন চৌধুরী ধামরাই ঢাকা সংবাদ দাতা ০১৮১৯১৬২৩৭৯ শেয়ার সারা দেশবিষয়: